Poetry

দিগভ্রান্ত নাইয়ার আহা

Apu Mehedi —
দিগভ্রান্ত নাইয়ার আহা

পথ মাত্রই নিজানার নির্দেশক

যাত্রা

 ↓

নিঃশেষ  ↔  নিখোঁজ

মিথ ও মৈথুনের রথে মানুষ আশ্চর্য শকট,

হয় পথ ভোলে    ।        নয় পথ খোলে

 

পাঞ্জেরি, এবার আঙুল নামাও—

হল্ট

স্টপ

                             সারেন্ডার

 

শূন্য পন্টুনের ছলাতে ছলাতে ভাসুক

দিগভ্রান্ত নাইয়ার আহা আহা

 

গন্তব্যই পথিকের লক্ষ্য নয়,

উদ্দেশ্য যখন হাঁটা...


— End —

About the Author

Apu Mehedi