পেছন-বৃত্তান্ত
ইশারা, ঘুমজনিত! সামনেই।
ঘুমোতে যেতে মানুষ কোন পা আগে চালে?
কত পা পেছন-বৃত্তান্তে গিয়ে আমার নতুন পদের ক্ষেপ!
শোনা যায়, রাতে অজস্র সাবান ইদিক-বিদিক
অতঃপর, বেডরুম। ন্যারেটিভও ঢুকে পড়ে!
ঘুম ও রাত
ভোর+বিধান টেনে, গায়ে মাখে!
কেবল গোসলখানা ঝরনার
সঙ্গে ইমন করে
অন্য কল্যাণে ঘুমের মতো অতিনিদ্রা হয়
কাঁচামিঠা স্নায়ু
অভিযানে কে উভচর?
ভূতলে যে স্বপ্ন
স্বপনের সিঁড়ি ধরে ট্রাপিজিয়াম উঠবার সময় একবার ওকাপি, অন্যবার আয়-আয়
ফ্রয়েডও হয় যে—অন্য কারও
এই মাফিক শাড়ি-উপেক্ষিত তদি,
আমি
দেহের ভেতরে ঘুম যাই—
রিমেক—
অবশেষ ডায়ে,
আরবার বাঁয়ে।
About the Author
Arabinda Chackraborti