Poetry

ফ্রম দ্য কান্ট্রি অব রেপিস্ট

Apu Mehedi —
ফ্রম দ্য কান্ট্রি অব রেপিস্ট

অভিশপ্ত জীবন পেলে মানুষ পুরুষ হয়ে জন্মায়

 

মান + হুশ = মানুষ

মান — হুশ = পুরুষ

 

পুরুষের নাম যদি ধর্ষক হয়, তবে মানুষের নাম কি?

বিছানার নাম যদি কফিন হয়, তবে ঘরের নাম কি?

 

হসপিটালের বেডে পরে থাকে ছোপ ছোপ জীবন

কার্ডিয়াক এরেস্ট । সিসিইউ । লাইফ সাপোর্ট

 

শহর জুড়ে বেজে যায় থোকা থোকা আর্তনাদ

প্রতিবাদ সভা । মানববন্ধন । মশাল মিছিল

 

বাংলাদেশ :: ধর্ষকামীর মেলা

↓

জলের দরে বিকোচ্ছে পুরুষাঙ্গ

দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে নারীর বিভঙ্গ

 

 

আছিয়া যদি বেঁচে ফিরতো দেশটার নাম দিতো ধর্ষক

দেশটাই যদি ধর্ষক হয়, আমরা সব অভিশপ্ত হন্ত্রক


— End —

About the Author

Apu Mehedi