দিগভ্রান্ত নাইয়ার আহা
পথ মাত্রই নিজানার নির্দেশক
যাত্রা
↓
নিঃশেষ ↔ নিখোঁজ
মিথ ও মৈথুনের রথে মানুষ আশ্চর্য শকট,
হয় পথ ভোলে । নয় পথ খোলে
পাঞ্জেরি, এবার আঙুল নামাও—
হল্ট
স্টপ
সারেন্ডার
শূন্য পন্টুনের ছলাতে ছলাতে ভাসুক
দিগভ্রান্ত নাইয়ার আহা আহা
গন্তব্যই পথিকের লক্ষ্য নয়,
উদ্দেশ্য যখন হাঁটা...
About the Author
Apu Mehedi