Poetry

দূরবর্তী মাস্তুলের ভাসান

Apu Mehedi
দূরবর্তী মাস্তুলের ভাসান


ভাসিয়ে ফেরার প্রাথমিক শর্ত ╲╱╲ নিরবতা

মৃত্যুগন্ধা দিন : ঢেউবতী চুমু(ক)

ফিরিয়ে দেয়। ফিরিয়ে নেয় ǁ ফিরে চায়। ফিরে যায়

 

আনোখা পথের সন্ধ্যারা/গুলো বহুগামী নদী

জেরবার প্রেমিক যেন গিটারের কর্ড

বেজে চলে / কেঁদে চলে

দূবরর্তী মাস্তুলের ভাসানে ভাসানে

বি শার্পে

সি শার্পে

র্সি

ডি শার্পে

য়া

 

বাইপাসের টেবিলে ঘুম ~ হলুদ খামের ক্যাসিনো

তবু ক্রমাগত বেড়েই চলছে সোশ্যাল টিআরপি...


— End —

About the Author

Apu Mehedi